মালদা

২৪ দিনে পড়ল মালদার প্রাইমারী চাকুরী প্রার্থীদের অনশন,মঙ্গলবার অনশন মঞ্চে উপস্থিত জেলা কংগ্রেসের প্রতিনিধি দল

২৪ তম দিনে পড়ল ২০০৯-১০ সালের অনশনরত প্রাইমারী চাকুরী প্রার্থীদের অনশন। তবুও হেলদোল নেই জেলা প্রশাসনের। একপ্রকার অসহায় অবস্থায় মধ্য দিয়ে জেলা প্রশাসনিক ভবনের সামনে দৃঢ সংকল্পের মতো এখনও অনশন অব্যাহত। অনশনে ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন অনশনকারী। এদিকে মঙ্গলবার দুপুরে এই সকল অনশন কারীদের সঙ্গে দেখা করতে আসে জেলা কংগ্রেসের এক প্রতিনিধী দল। এদিনের এই দলে হাজির ছিলেন বিধায়ক ঈসা খান চৌধুরী, বিধায়িকা সাবিনাই ইয়াসমিন, জেলার বিরোধী দলনেতা নরেন্দ্র নাথ তিওয়ারী সহ আরও অনেকেই। এই প্রতিনিধী দল কথা বলেন অনশন কারীদের সঙ্গে। এরপর জেলা কংগ্রেসের এই প্রতিনিধী দলটি দেখা করে জেলা শাসক কৌশিক ভট্টাচার্যের সঙ্গে। 

        এদিন অনশনকারীদের হয়ে বাপন ঘোষ নামে এক কর্মপ্রার্থী অভিযোগ করে বলেন, রাজ্যের সমস্ত জেলায় ২০০৯-১০ সালের প্রাথমিক শিক্ষক নিয়গ হয়ে গেলেও মালদা জেলাতে এই নিয়োগ হয়নি। বর্তমান ডি.পি.এস.সি-র চেয়ারম্যান কোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিয়োগ আতকে রেখেছেন। যা সম্পূর্ণ অসাংবিধানিক কাজ। 

        এদিকে জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা সাবিনাই ইয়াসমিন বলেন, এদিন আমরা অনশনকারীদের হয়ে জেলা শাসকে জানাতে এসেছিলাম। এই সকল অনশন কারীদের দাবী নায্য। কিন্তু এই সরকার নিজেই অনশন কারীদের বাধা হয়ে দাড়াচ্ছেন। যদিও জেলা শাসক তাদের আশ্বাস দিয়েছেন উপর মহলের সঙ্গে আলচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার।
    
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/GG3aMm1K2XU